বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার ফোন কল কেলেঙ্কারিতে নাম জড়াল কঙ্গনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৫৫২ বার পড়া হয়েছে
এবার ফোন কল কেলেঙ্কারিতে নাম জড়াল কঙ্গনা

 বিনোদন ঃ-

এবার ফোন কল কেলেঙ্কারিতে নাম জড়াল কঙ্গনা রানাউতের। এর আগে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের নাম উঠে আসে এই কেলেঙ্কারিতে। শুধু কঙ্গনা বা আয়েশাই নয়, এই বিতর্কে আরও বলিউডি সেলিব্রেটির নাম প্রকাশ্যে আসতে পারে বলে জানা গেছে।
এই কেলেঙ্কারিতে নিজের নাম আসায় মুখ খুলেছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, ‘‘কোনও কিছু ভেবে নেওয়ার আগে ঘটনার তদন্ত হওয়া উচিত।’’
কঙ্গনার সঙ্গে হৃতিক রোশনের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই কম জলঘোলা হয়নি বলিউডে। এবার ফোন কল কেলেঙ্কারিতে উঠে এলো তাঁদের নাম। কঙ্গনা কি হৃতিক রোশনের কল রেকর্ডিং কোনও ভাবে ফাঁস করে দিয়েছিলেন? প্রশ্নটা উঠছে, কারণ, এই কেলেঙ্কারির তদন্তে নেমে ঠাণে ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা জানতে পেরেছেন, হৃতিক রোশনের নাম-মোবাইল নম্বর এসএমএস করে আইনজীবী রিজওয়ান সিদ্দিকির সঙ্গে শেয়ার করেছিলেন কঙ্গনা।
তবে বুধবার এক বিবৃতিতে কঙ্গনা বলেন, “আইনি নোটিসের উত্তর দিতে হলে নিজের আইনজীবীর সঙ্গে আমাদের সবকিছু শেয়ার করতে হয়।”
এখনও পর্যন্ত এই কেলেঙ্কারিতে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠাণের ক্রাইম ব্রাঞ্চ। এর মধ্যে রয়েছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। বেআইনি ভাবে ফোন কলের রেকর্ডিং বের করার অভিযোগে ওই আইনজীবীকে গ্রেফতার করেছিল ঠাণে পুলিশ।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451