শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ২৫৪ বার পড়া হয়েছে

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ “সময় এখন নারীর
: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা”এই
প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী
দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা
চত্ত্বরে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম
রায়হান শাহ্ধসঢ়; এর সভাপিতত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি
ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা
আ’লীগের সভাপতি ইকরামুল হক, সম্পাদক আখতারুল ইসলাম, পীরগঞ্জ
প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল
ইসলাম। অপরদিকে বে-সরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস পীরগঞ্জ
সিডিপি’র আয়োজনে সৈয়দপুর ইউনিয়র পরিষদ চত্তরে এক আলোচনা সভা
হয়। এ সময় বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান একরামুল হক,
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার কর্ণেল কস্তা, প্রেস ক্লাব
যুগ্ম সম্পাদক বিষ্ণু পদ রায়, ইউপি সদস্য গাজীউর রহমান, কৃষি সমবায়
সমিতি’র সভাপতি সোমারজান বেগম, নারীনেতৃ উম্মে কুলসুম, সংস্থার
ই,পি অফিসার মোশারফ হোসেন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451