নাটোর প্রতিনিধি.:-
নাটোরের দত্তপাড়া ব্রীজ সংলগ্ন প্রাণ আরএফএল লিমিটেডের একটি
প্লাষ্টিক ফার্নিচারের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করছে নাটোর ফায়ার সার্ভিসের তিনটি
ইউনিট। আজ বৃহস্পতিবার ৬.৪৫ ঘটিকার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা
ঘটে। প্রায় ১ ঘন্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রনে আসেনি।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতার হোসেন ও নাটোর সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে শহরের
দত্তপাড়া এলাকায় প্রাণ আর এফ এলের প্লাষ্টিক ফার্নিচারের গোডাউনে
অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুত্বেই আগুন একটি গোডাউন থেকে
অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের তিনটি
ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। ফায়ার
সার্ভিস কর্মকর্তাদের ধারনা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের
সুত্রপাত ঘটতে পারে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির কোন পরিমান জানাতে
পারেনি ফায়ার সার্ভিস কর্তিপক্ষ।
তবে গোডাউনের ভেতরে কোন শ্রমিক ছিলো কি না, তা এখন পর্যন্ত
কেউ নিশ্চিত করতে পারেনি।
এ ব্যাপারে প্রাণ এ্যাগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার হযরত আলী
বলেন, অগ্নিকান্ডের খবর তিনি শুনেছেন। তবে অগ্নিকান্ডের সময় তিনি
স্টেশনে উপস্থিত ছিলেন না। নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন
নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।