বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

এসএসসি পরীক্ষার প্রথমদিনে তালায় চার শিক্ষক বহিস্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার:-
সাতক্ষীরার তালায় এসএসসি পরীক্ষার হলে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে চারজন শিক্ষক বহিস্কার
হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন জানান, এসএসসি (স্কুল সেকন্ডারি
সার্টিফিকেট) পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বিদে
সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০১ নাম্বার হল রুমে হৈ হট্টগোল ও অনিয়মে সহায়তা প্রদানের
অভিযোগে ডিউটিরত চারজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, উপজেলার
খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুমারেশ চন্দ্র বসু, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
জেসমিন খাতুন, শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রণব কুমার ঘোষ ও রথখোলা মাধ্যমিক
বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার রায়। তিনি আরো বলেন, বহিস্কৃতরা একবছরের মধ্যে পরীক্ষার
ডিউটি থেকে বহিস্কার হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান, তালা উপজেলা এ বছর
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ৬১ জন শিক্ষার্থী মধ্যে প্রথম দিনে ২৩ জন
শিক্ষার্থী অনুউপস্থিত ছিল। এসএসসি পরীক্ষার প্রথম দিনে চারজন শিক্ষক বহিষ্কার’র হয়।
এছাড়াও পরীক্ষা সুষ্ট সুন্দর,নকলমুক্ত ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সায়েদুর রহমান জানান, জেলার ৪১টি কেন্দ্রে এসএসসি,
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ২৬ হাজার ৩১৩জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।
কিন্তু প্রথম দিন এসএসসির ৬৭জন, এসএসসি ভোকেশনালের ৭জন ও দাখিলের ৬৮জন শিক্ষার্থী
পরীক্ষায় অংশ নেয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451