শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের বাউয়েট ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৪৭৫ বার পড়া হয়েছে

মো: আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
সোমবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর
স্থায়ী ক্যাম্পাসের স্কাইলাইট হলে সামার সেমিস্টার ২০১৭ ফাইনাল পরীক্ষায় ১ম স্থান
অধিকারী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ২০১৭ সালের ফল সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের
বেতন মওকুফের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তির চেক ও সনদ
বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম
শহীদউল্লাহ, পিএসসি। প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফলের জন্য কঠোর
পরিশ্রম করতে হবে।’ এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার,
অতিরিক্ত রেজিস্ট্রার, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার
(একাডেমিক) এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা। এসময়
২০১৭ সালের সামার সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ২৪ জন ছাত্র-ছাত্রীকে মেধা বৃত্তির
চেক ও সনদ এবং ২০১৭ সালের ফল সেমিস্টারে অধ্যয়নরত ৬টি বিভাগের ৪৪ জন ছাত্র-
ছাত্রীকে বেতন মওকুফের সনদ প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451