মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৩.১২.২০১৭ ইং
শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরের পুরাতন হাসপাতাল
চত্তরে ফিতা কেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জেলা
প্রশাসক জাকির হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা
খাতুন, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা: সাজ্জাদ হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো
হয়। বিভিন্ন স্থান থেকে আসা অভিভাবকরা লাইনে দাড়িয়ে শিশুদেরকে
ভিটামিন-এ ক্যাপসুল খাওযায়।
দিনব্যাপী জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ১শ’৫০ এবং ১২ থেকে ৫৯
মাস বয়সী ২ লাখ ৪৫ হাজার ৫ শ’ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।