ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় বিদ্যালয়ের ছাদ
থেকে পড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম (১০) মর্মান্তিক মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া
গেছে।
হাসপাতাল, থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, ৩ ডিসেম্বর রোববার বিকেলে ৩টার দিকে উপজেলার
পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম পত্নীতলায় বাজারের
সোনা মিয়ার ছেলে ও পতœীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পতœীতলা উচ্চ বিদ্যালয় ছুটি হলে রফিকুল ইসলাম ও তার সহপাঠি গাছ
বেয়ে বিদ্যালয়ের তৃতীয় তলার ছাদে উঠে। সেখানে খেলার এক পর্যায়ে অসাবধানতা বসত ছাদ
থেকে পড়ে যায়। মুমূর্ষ অবস্থায় রফিকুলকে উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পতœীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত ও মর্মান্তিক।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন
। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।