শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মৌলভীবাজারে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৩৫২ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার শহরের সকল
স্কুলের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষামেলা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মেলার
আয়োজন করে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল মৌলভীবাজার।

মেলা উপলক্ষে গতকাল শুক্রবার স্কুল প্রাঙ্গণে নানা ইভেন্টের আয়োজন করা
হয়। এগুলোর মধ্যে অপেন কুইজ, পঞ্চম শ্রেণির মেধা বৃত্তি, আবৃত্তি, ছবি
আঁকা, ক্বিরাত, আইসিটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের
শিশুরা। মেলার বিশেষ আকর্ষণ ছিলো পাঠ্যবই-এর আলোকে এডুকেয়ার স্কুলের
ছোট্ট সোনামণিদের আয়োজনে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন।

সহ. শিক্ষক শাহিন ইকবালের সঞ্চালনায় সকাল ৯টায় মেলার উদ্বোধন করেন আয়োজক
স্কুলের প্রিন্সিপাল ইঞ্জি. জহিরুল ইসলাম জাকির। মেলার বিভিন্ন স্টল ও
প্রজেক্ট প্রদর্শন করেন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।  শিক্ষামেলায়
অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণের
তারিখ পরে জানানো হবে বললেন প্রিন্সিপাল ইঞ্জি. জহিরুল ইসলাম জাকির।

উল্লেখ্য, বায়োমেট্রিক এটেনডেন্স, অনলাইন ফলাফল ব্যবস্থাপনা, সার্বক্ষনিক
সিসি ক্যামেরায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় এডুকেয়ার ইন্টারন্যাশনাল
স্কুল ইতোমধ্যে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451