শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলে প্রবেশের অপরাধে তিনজনকে: দায়িত্বে অবহেলায় ৪ জনকে অব্যাহতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৫২৫ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আদমপুর এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়
কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলে প্রবেশের অপরাধে তিনজনকে নগদ ২৫
হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড এবং দায়িত্বে অবহেলার
কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হলের দুই শিক্ষককে পরীক্ষা
থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করেন।

জানাযায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক
শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলরুমে
প্রবেশ করে বহিরাগত তিনজন লোক ছাত্রদের উত্তর বলে দিতে সাহায্য করে। এ
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক দায়িত্বে অবহেলার কারণে এম. এ. ওহাব
উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের
ইন্সট্রাক্টর ইকবাল হোসেনকে প্রত্যাহার করে তার পরিবের্তে উপজেলা খাদ্য
নিয়ন্ত্রক তকদির হোসেনকে এবং কেন্দ্র সচিব এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক এম. এ. আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে
কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
পদ্মমোহন সিংহকে।

এছাড়া ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলে প্রবেশের অপরাধে স্থানীয় জীনিয়াস
ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক জুয়েল আহমদকে নগদ ১০ হাজার টাকা,
পাইওনিয়ার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ শেখ লতিফুর রহমাকে নগদ ১০
হাজার টাকা ও শিক্ষিকা শারমিন আক্তার লিজাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও
অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।

এছাড়া ওই কেন্দ্রের একটি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশিক আহমদ ও
শিক্ষিকা লিলি রানী সিনহাকে দায়িত্বে অবহেলার কারণে আগামী ৩ বছরের জন্য
পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতিপ্রাপ্ত
দুইজনই গোলেরহাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানান
উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে জরিমানা ও শাস্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান
অব্যাহত থাকবে। দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451