বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় ফরমফিলাপে অতিরিক্ত ফি, ছাত্রীর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫২১ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়ায় ফরমফিলাপে অতিরিক্ত ফি ছাত্রীর আত্মহত্যা

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়ীয়ায় দাখিল পরীক্ষার ফরমফিলাপে অতিরিক্ত
ফি কে কেন্দ্র করে শনিবার রাতে শিখা আক্তার (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী বিষপান
করে আত্মহত্যা করেছে। উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আঃ কদ্দুছের মেয়ে
শিখা আক্তার পাহাড় অনন্তপুর দাখিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল। সম্প্রতি মাদ্রাসার
নির্বাচনী (টেষ্ট) পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে ফেল করে সে। ফেল করা শিক্ষার্থীদের
জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ফরম ফিলামের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করে দিয়েছিল। শনিবার
রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরে কৃষিক্ষেতের জন্য রাখা দানাদার (ফোড়াডন) বিষ খায়
শিখা। বিষয় বুঝতে পেরে স্থানীয় ডাক্তারের মাধ্যমে চিকিৎসা শেষে রাতেই তার পরিবারের
লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা
করেন। স্থানীয়ারা জানান, দাখিল পরীক্ষার ফরম ফিলাপের অতিরিক্ত ফি কে কেন্দ্র করেই
মেয়েটি আত্মহত্যা করেছে। শিখার বড় ভাই ফজলুল হক জানান, টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ
হওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। রবিবারের দিন ফরম ফিলাপের টাকা নিয়ে
মাদ্রাসায় যবার কথা ছিল, কিন্তু পরিবারের সাথে অভিমান করে সে রাতে বিষ খেয়ে
আত্মহত্যা করে। শিখার ভগ্নিপতি মফিজ উদ্দিন জানান, জেডিসি পরীক্ষায় ৪.২০ ফলাফল
অর্জন করেছিল, দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল শিখা। মাদ্রাসা
সুপার মাওঃ মিজানুর রহমান বলেন, ফরম ফিলাপে অতিরিক্ত ফি নির্ধরণের বিষয়টি কেউ
কেউ মিথ্যা প্রচার দিচ্ছেন। নির্বাচনী পরীক্ষায় শিখা ইংরেজিতে ফেল করেছিল, ফরম
ফিলাপ করার জন্য সে এবং তার কোন অভিভাবক মাদ্রাসায় আসেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451