বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী সাবিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়ায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে ছোনাউটা আলতাফ হোসেন বালিকা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তার (১৪)। সে উপজেলার আমুয়া ইউনিয়নের বিল ছোনাউটা গ্রামের লোকমান হাওলাদারের মেয়ে। খোঁজ নিয়ো জানাগেছে, সাবিনার সাথে বরিশালের উজিরপুর থানার ইছলাদি গ্রামের মোঃ আবদুল কুদ্দুস সরদারের পুত্র স্থানীয় বি.এন কলেজে ডিগ্রী পড়–য়া ছাত্র মোঃ সুমন সরদার (২২) এর সাথে শুক্রবার বিকেলে বিয়ের চূড়ান্ত কথাবার্তা চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম থানা পুলিশের সহযোগিতায় বর কনে উভয় পক্ষের অভিভাবকদের রাতে নিজ কার্যালয়ে নিয়ে আসেন। অভিভাবকগণ নির্বাহী অফিসারকে জানায় বিয়ের কথাবার্তা চলছিল সত্য কিন্তু বিয়ে হয়নি। স্থানীয় ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাহিমা খানম, স্থানীয় মহল্লাদার সোহেল খলিফা তাদের বক্তব্যেও এ সত্যতা নিশ্চিত করেন। সকলের বক্তব্য শুনে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত অভিভাবক ও জনপ্রতিনিধিদের উদ্দ্যেশে বাল্যবিবাহের কুফল ও পরিণতি সম্পর্কে অবহিত করেন। সার্বিক বিবেচনায় উপজেলা নির্বাহী অফিসার সকলকে বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্যদের কঠোরভাবে সর্তক করেন ও তাদেরকে স্বাক্ষী রেখে মেয়ের বাবার নিকট থেকে তিনশত টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে বাল্যবিবাহবিরোধী অঙ্গীকারনামা গ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451