মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিশুর ডায়াপার র‍্যাশ কমাতে তিন ঘরোয়া উপায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

নবজাতকের ক্ষেত্রে একটু বাড়তি যত্ন প্রয়োজন হয় সব সময়। এই সময় অল্পতেই ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। তাই একটি বাড়ন্ত শিশুর ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি খুব জরুরি।

শিশুর ত্বকের ক্ষেত্রে ডায়াপার র‍্যাশ একটি প্রচলিত সমস্যা। সাধারণত অপরিচ্ছন্ন ডায়াপার দীর্ঘক্ষণ পরিয়ে রাখার কারণে এ ধরনের সমস্যা হতে দেখা যায়। ডায়াপার র‍্যাশ প্রতিকারে কিছু বিষয় মেনে চলতে পারেন।

ডায়াপার র‍্যাশ কমাতে কিছু ঘরোয়া উপায়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. গরম পানির গোসল

ডায়াপার র‍্যাশের সমস্যা কমাতে শিশুকে হালকা গরম পানি দিয়ে গোসল করান। এ ছাড়া একটি বোলে হালকা গরম পানি নিয়ে (শিশুর জন্য সহনশীল এমন গরম পানি) শিশুকে কিছুক্ষণ উবু করে রাখতে পারেন। দিনে তিনবার এমন করলে শিশু অনেকটা স্বস্তিবোধ করবে।

২. দই

দই—এক থেকে দুই টেবিল চামচ

বেকিং সোডা—এক থেকে দুই টেবিল চামচ

জলপাইয়ের তেল—তিন থেকে চার ফোঁটা

প্রথমে দই র‍্যাশের মধ্যে লাগান। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন। বেকিং সোডা র‍্যাশের মধ্যে লাগান এবং এক ঘণ্টা রাখুন। এরপর জলপাইয়ের তেল ত্বকের মধ্যে মাখুন।

৩. নারকেল তেল

ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে নারকেল তেল খুবই কার্যকর একটি উপাদান। এটি ডায়াপার র‍্যাশের জন্য হওয়া ফাঙ্গাস ক্যানডিডার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। দুই টেবিল চামচ নারকেল তেল তিন থেকে পাঁচ ফোঁটা চা গাছের তেলের সঙ্গে মেশান। ত্বকের মধ্যে এটি মাখুন। কিছুক্ষণের জন্য ত্বকে রাখুন। দিনে কয়েকবার এটি করতে পারেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451