সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে জাতীয় যুব দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ২১৫ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
“যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের
আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, প্রশিক্ষণ সনদ, যুব দের মাঝে ঋণের চেক বিতরণ
ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবস টি পালিত হয়।
লালপুর: এ উপলক্ষে সকালে উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী
অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ
সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা
পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা পরিষদের মহিলা ভাইস
চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি
আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, যুব প্রশিক্ষণ
কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা উমিরুল ইসলাম ।
এদিকে বাগাতিপাড়ায়: উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে
বুধবার সকালে র‌্যালি বের হয় র‌্যালিটি উপজেলা চত্ত্বরের গুরুত্বপুর্ণ সড়ক
প্রদক্ষিণ করে। পরে উপজেলার জিমনিসিয়ামে উপজেলা নির্বাহী অফিসার
নাসরিন বানুর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন
উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, নাটোর জেলা জাতীয় পার্টির
সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম খান ডাবলু, উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, যুগ্ম সম্পাদক সুকুমার
মুখার্জী, সহ-সভাপতি নুরুল ইসলাম ঠ্ধাসঢ়;ন্ডু, কৃষকলীগ সভাপতি মেহেদী
হাসান দোলন । সবশেষে গবাদী পশু মোটা তাজাকরন ও মৎস্য চাষে ১৬ জন
যুবদের মাঝে ৮ লক্ষ টাকার ঋণের চেক বিতরন এবং টেকাব প্রকল্পের আওতায়
সদ্য সমাপ্ত হওয়ায় ৪০ জন নারী ও পুরুষদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণের
সনদপত্র বিতরন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451