শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রংপুরের কন্ঠ পত্রিকাটি র প্রথম প্রতিষ্ঠা বর্ষ পূর্তি উযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৪৪৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

রংপুরের কন্ঠ   পাঠক ফোরামের আয়োজনে রংপুরের কন্ঠ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার ৩০ অক্টোবর সন্ধায় নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কেটে  সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে প্রথম বর্ষ পুর্তি উদযাপন পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোড়াগাড়ী ইউনিয়ন  আওমীলীগের সাধারন সম্পাদক মন্জুর আহমেদ্ । রংপুরের কন্ঠের  সম্পাদক হরিদাস রায়ের সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন যায়যায়দিনের ডোমার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টু ,ইত্তেফাকের প্রতিনিধি ডোমার প্রতিনিধি মোজ্জাফর আলী , ভোরের ডাকের ডোমার প্রতিনিধি রওশন আলী পাপ্পু,দৈনিক জনতার ডোমার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা,যুগের আলোর ডোমার প্রতিনিধি  রুবেল, সাংবাদিক রাজ্জাক হোসেন।রংপুরের কন্ঠের ডোমার প্রতিনিধি রবিউল হক রতন,রংপুরের কন্ঠের স্টাফ রিপোর্টার রতন কুমার রায়, ফটো সাংবাদিক রাজ্জাক প্রমুখ।

বক্তারা  রংপুরের কন্ঠ’ র সফলতা কামনা করে বলেন,পত্রিকাটি অতীতের মত ভবিষ্যতে ও দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে।

উল্লেখ্য,২০১৬ সালের ৩০ অক্টোবর ‘রংপুরের কন্ঠ’ পত্রিকাটি যাত্রা শুরু করেন। রংপুরসহ সারা দেশবাসীর মুখপত্র হিসেবে ‘রংপুরের কন্ঠ’ পত্রিকাটি সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে অনেকটা পথ অতিক্রম করে স্ব-গৌরবে স্বীয় অস্তিত্বকে আজকের দিন পর্যন্ত টেনে এনেছে। সুদিন-দুর্দিনে সবসময়ই ‘রংপুরের কন্ঠ’ পত্রিকাটির পাশে ছিল তার সংবাদ কর্মী, অগনিত পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতারা। তাদের একনিষ্ঠ সমর্থন ও সহযোগিতায় এ পত্রিকাটিকে অনুপ্রাণিত করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451