বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কফ কমাবে গ্রিন টি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্যঃ 

নিয়মিত গ্রিন টি বা সবুজ চা পান করলে ঠান্ডা ও কফের সমস্যা প্রতিরোধ করা যায়। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা করেন। গবেষকরা বলেন, ফ্লেবোনয়েডস-জাতীয় খাবার ঠান্ডা রোধ করতে বেশ কার্যকরী। ফ্লেবোনয়েডস পাওয়া যায়, গ্রিন টি, আপেল, নীল বেরি, কোকা, পেঁয়াজ ও রেড ওয়াইনে। আইএএনএস  প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

গবেষণাটিতে বলা হয়, সাধারণত ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ফ্লু বা ঠান্ডায় সংক্রমিত হয়। যদি তারা নিয়মিত এই খাবারগুলো খায়, তবে এই হার অনেক কমে যাবে।

গবেষক এবং পুষ্টিবিদ আন্দ্রে ব্যাকুইস জানান, পাশাপাশি যেই দিনগুলোতে ব্যক্তি অসুস্থ থাকবেন তখনো খেতে পারেন এই খাবার। এ ছাড়া শীতের সময় সুস্থ থাকতে এই ফ্ল্যাবোনয়েডস-জাতীয় ফল এবং সবজিগুলো খেতে পারেন।

অধিকাংশ প্রাপ্তবয়স্ক বছরে দু-তিনবার ঠান্ডায় আক্রান্ত হয়। আর শিশুরা প্রায় পাঁচবার এই সমস্যার পড়ে। গলা ব্যথা, কফ, নাক দিয়ে সর্দি ঝরা, মাথাব্যথা এগুলো এই রোগের উপসর্গ।

গবেষকরা বলেন, ঠান্ডা লাগলে চিকিৎসকের কাছে যাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলো এড়াতে তাই খাদ্যতালিকায় এই জাতীয় খাবার নিয়মিত রাখতে পারেন।

ফ্ল্যাবোনয়েডে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটোরি ও অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান; যা কফ ও ঠান্ডা প্রতিরোধে খুবই উপকারী। তাই ঠান্ডা এড়াতে গ্রিন টি ও ফ্ল্যাবোনয়েডযুক্ত খাবার খান।

কৃতজ্ঞ/ntvbd


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451