মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে বয়ে যাওয়া টর্ণেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধিঃ
টর্ণেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ নাটোরের লালপুর উপজেলার লালপুর ও আড়বাব
ইউনিয়নের ২শ ৩৯টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক
চিত্রলেখা নাজনীন, লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির,
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন, স্থানীয় চেয়ারম্যান আবু
বকর সিদ্দিক ও ইসাহাক আলী উপস্থিত থেকে আড়বাব ইউনিয়নের
ক্ষতিগ্রস্থ ২৭৯ টি এবং লালপুর ইউনিয়নের ৬০ টি পরিবারের মধ্যে ৩০ কেজি
করে চাউল বিতরণ করেন। পরে জেলা প্রশাসক টর্ণেডোর সময় আহত
ব্যাক্তিদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোজ খবর নেন।
নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, টর্ণেডোর আঘাতে যারা
ঘর বাড়ি হারিয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। শিগগরই তাদেরকে
ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হবে।
উল্লেখ্য মঙ্গলবার সকালে টর্ণেডোর আঘাতে লালপুর ও আড়বাব ইউনিয়নের
৫শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত
হয়েছেন অন্তত: ২০ জন মানুষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451