শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

সোহেল রানা (হিলি ) দিনাজপুর প্রতিনিধি:
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি
সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি
উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী
বাহিনী (বিএসএফ)। এসময় বিজিবির পক্ষ থেকেও
বিএসএফকে মিষ্টি উপহার দেয়া হয়। গতকাল শনিবার সকাল
১১ টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট শূণ্য রেখায়
বিএসএফ ভারত হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হাপুনি
কার্শে বিজিবি বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার
সুবেদার মাহবুব হোসেনের নিকট মিষ্টিগুলি উপহার দেন।
এসময় বিজিরি পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার
দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। বিজিবি জয়পুরহাট-
২০ব্যটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে ভারতের ১৯৯ ও ১৮৩
পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর দুই
প্যাকেট এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার
সুবেদার মাহাবুব হোসেনের পক্ষ থেকে বিএসএফের হিলি
ক্যাম্প কমান্ডার বরাবর এক প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও মিডিয়াকর্মীরা
উপস্থিত ছিলেন। বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার
মাহাবুব হোসেন জানান, সীমান্তে সৌহার্দ্য,
সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে
থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে বাহিনীগুলি যেন কাজ করতে পারে
এজন্য তারা বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব গুলিতে
বিএসএফকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে
শুভেচ্ছা বিনিময় করে থাকেন। বিএসএফও তাদের বিভিন্ন
জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমাদের মিষ্টিসহ বিভিন্ন

উপহার সামগ্রী দিয়ে থাকেন। এতে করে দুবাহিনীর মাঝে
বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি
জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451