আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-১৭ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় ও জেলা প্রশাসনের আযোজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ‘তথ্যের অধিকার, তথ্যই শক্তি, সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি’ – প্র্রতিপাদ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে দিবসের র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনাক সহ-সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে সকলের ‘তথ্য জানার অধিকার’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল লতিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি ও সনাক সদস্যরা অংশ গ্রহণ করেন।