শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে নিখোঁজের ১দিন পর মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ১দিন পরে গতকাল মঙ্গলবার উপজেলার
কালিগঞ্জ ঘাটের কাঁকড়া নদীর বালুচর থেকে আনোয়ার হোসেন (৫৫) নামের এক
ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত আনোয়ার হোসেন (৫৫) উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর শান্তির
বাজার এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।
নিহত আনোয়ার হোসেনের সহধর্মী আফজানুল নেছা বলেন, নিহত
আনোয়র হোসেন গত ২৫সেপ্টেম্বর সকালে বাড়ির পাশ্ববর্তী কাঁকড়া নদীর
কল্যাবাড়ি ঘাটে গৃহপালিত গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা লেগে
যাওয়ার পরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য-সদস্যারা বিভিন্ন স্থানে
খোঁজা খোঁজি শুরু করেন। পরে তাকে অনেক খোঁজাখোঁজির পরেও না পাওয়ায়
থানায় খবর দেয়া হয়েছিল।
ইউপি চেয়ারম্যান হেলাল সরকার বলেন, ঘাস কাটার পরে নদীতে গোসল করায়
রক্তচাপ বেড়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম বলেন, নিহত
আনোয়ার হোসেনের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায়
থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451