শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সুপার ম্যালেরিয়া’ নিয়ে ভয়ের কিছু নেই : আইইডিসিআর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সুপার ম্যালেরিয়া’ সম্পর্কে প্রচারণা প্রত্যাখ্যান করে আইইডিসিআর আজ বলেছে, ঠিক এই মুহূর্তে এ রোগ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই।

আইইডিসিআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানান, আমাদের দেশের কিছু অঞ্চলে ম্যালেরিয়া রোগ আছে, কিন্তু তাই বলে এখানে ‘সুপার ম্যালেরিয়া’ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া উপমহাদেশের মেকং অঞ্চলে এই রোগটি দেখা যায়, তবে এখন এই ভাইরাসটি প্রথাগত ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। এর ফলে দ্রুত এ অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ‘ম্যালেরিয়ার প্রথম চিকিৎসা হচ্ছে ‘আর্টেমিসিনিন’। কিন্তু ‘আর্টেমিসিনিন’ এখন তুলনামূলক কম কার্যকর হয়ে ওঠায় ম্যালেরিয়ার এই ভাইরাস প্রতিরোধ করার জন্য এখন ‘পিপরাকুইন’ যোগ করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল এই রোগটি দ্রুত ছড়াচ্ছে, বিশেষজ্ঞদের আশংকা এটি আরো শক্তিশালী হয়ে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মতে, ম্যালেরিয়া বাংলাদেশের একটি জনস্বাস্থ্য সমস্যা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, ত্রিপুরা ও মেঘালয় এবং মিয়ানমার ঘিরে থাকা সীমান্তবর্তী বাংলাদেশের ১৩টি জেলায় এই রোগের ব্যাপক বিস্তার রয়েছে।

 

সুত্র, কালের কণ্ঠ 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451