বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালতলীর উত্তর কড়ইবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ভুয়া শিক্ষক নিয়োগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৫৫৪ বার পড়া হয়েছে

তালতলী/ (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলী উপজেলার উত্তর
কড়ইবাড়িয়া হামিদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায়
ভুয়া শিক্ষক নিযোগের অভিযোগ পাওয়া গেছে। জানা
গেছে, উত্তর কড়ইবাড়িয়া হামিদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী
মাদ্রাসা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়ে চালু হয়ে আসছে।
ঐ প্রতিষ্ঠানে মোঃ শফিকুল ইসলাম (প্রধান শিক্ষক), মোঃ
শহিদুল ইসলাম(সহকারীশিক্ষক),মোঃ ফারুক
হোসেন(জুনিয়র মৌলভী), মোসাঃ হাওয়া বেগম
(ক্বারীয়ানা) পদে নিয়মিত চাকুরী করে আসছে। সম্প্রতি
সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিও ভুক্তির
ঘোষণা দেয় ও গত ২৫ জুলাই ২০১৭ ইং তারিখে নিয়োগ
যোগদান ও শিক্ষকদের ব্যাংক হিসাব নম্বর সহ কাগজপত্র
জমা দেওয়ার নির্দেশ দেয়। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা
অভিযোগ করে বলেন, ঐ গ্রামের মৃত আঃ হামিদ হাজীর
ছেলে হেলেঞ্চা বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক আবুল বাসার মৃধা ষড়যন্ত্র করে মাদ্রাসার
পুরাতন কমিটি বাদ দিয়ে নুতন কমিটি করে। ঐ কমিটি
সভাপতি সাজেন তিনি নিজেই। এর পর প্রধান শিক্ষক
ছাড়া অন্য সকল শিক্ষক বাদ দিয়ে নিজের ভাই মোঃ সেলিম,
তার ছেলে বউ তানিয়া, নুরুল ইসলাম ও মোসাঃ হাজেরাকে
নিয়োগপ্রাপ্ত দেখিয়ে অফিসে কাগজপত্র জমা দেয়। এ
ঘটনা জানাজানি হলে পুর্বের শিক্ষক ও কমিটির সদস্যগণ
তার কাছে জানতে চাইলে তিনি তাদেরকে বলেন তড়িঘড়ি
করে কাগপত্র জমা দিয়েছি কিভাবে হয়েছে জানিনা। এ
ব্যাপারে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা
ফরাজী ও আইয়্যুব আলীর কাছে জানতে চাইলে তারা ঘটনার
সত্যতা স্বীকার করেন। অভিযুক্ত বাসার মৃধার কাছে জানতে
চাইলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451