শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জাতীয় সংসদে আমরা আবারও ষোড়শ সংশোধনী পাস করবো : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ,

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, উচ্চ আদালতের বিচারকদের অপসারণে জাতীয় সংসদের কর্তৃত্ব পুনরুদ্ধারে সংবিধানের ষোড়শ সংশোধনী আবারও সংসদে পাস করা হতে পারে।

অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করার পরিপ্রেক্ষিতে আজ সিলেটে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী আজ শুক্রবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করতে গেলে সাংবাদিকরা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে মতামত জানতে চাইলে এএমএ মুহিত বলেন, ‘জাতীয় সংসদে আমরা আবারও ষোড়শ সংশোধনী পাস করবো এবং অনবরতভাবেই এটি করতে থাকবো। ’

জাতীয় সংসদের প্রতি সুপ্রিম কোর্টের এ আচরণের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘বিচারকদের এ আচারণ অনাকাঙ্খিত’।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ.কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বাতিল করে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে। গত বুধবার এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হয়। এ রায়ে বলা হয় সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451