সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলি সীমান্ত দিয়ে আটক ৬ শিশু-কিশোরকে ফেরত দিয়েছে ভারত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

সোহেল রানা (হিলি) দিনাজপুর সংবাদাদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখার পর অবৈধ ভাবে প্রবেশের দায়ে
আটক ৬ শিশু-কিশোরকে ফেরত পাঠিয়েছে ভারত। গতকাল (০২ আগষ্ট) বুধবার
বেলা ১১ টার দিকে দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে ভারত হিলি
ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি
আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন। এসময় বিজিবি-বিএসএফ
এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসা শিশু-কিশোরা হলো-
কুড়িগ্রামের ফুলবাড়ি থানার নাগদহ গ্রামের মজনু মিয়ার ছেলে নাজমুল
হক (১৬), ধনীরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে স্বাধীন হোসেন
(১৭), ফরিদপুরের নগরকান্দা থানার জগদিয়া গ্রামের খসরু শেখের ছেলে
সোহান শেখ(১২), সদর থানার রঘুনাথপুর গ্রামের পান্না শেখের ছেলে
মুন্না শেখ (১১), দিনাজপুরের বিরল থানার মৌচুনা গ্রামের কেকারু রায়ের
ছেলে সাগর রায় (১৩) ও ঘোড়াঘাট থানার কুন্দারামপুর গ্রামের আলম
হোসেনের ছেলে আব্দুর রহমান (১৪)। ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন
জানান, ফেরত আসা শিশু-কিশোরা বিভিন্ন সময়ে অবৈধ ভাবে ভারতে
প্রবেশের পর বিএসএফ এর হাতে আটক হয়। তারপর থেকেই তারা বালুরঘাট
শোভায়ন সেভহোমে ৮ মাস থেকে ১৬ মাস পর্যন্ত আটক ছিলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451