বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘বন্দুকযুদ্ধে’ এক জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৩১৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের মাইজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মাইজগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি  মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে। তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১৩৫ কেজি গাঁজা, একটি পাইপ গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে আহত হয়েছেন কসবা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, কনস্টেবল ইব্রাহিম ও নজরুল।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে  মাদক ব্যবসায়ী ইউসুফকে আটক করে পুলিশ। সেই সময় তাঁর কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রাতে তাঁকে নিয়ে মাদক উদ্ধারে অভিযানে বের হয় পুলিশ। এ সময় ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ। পালিয়ে যায় তাঁর সহযোগীরা।

ওসি আরো জানান, ইউসুফের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451