সিংড়া (নাটোর) প্রতিনিধি:
জাতীয়করণ, কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত চাঁদা বর্জন, পূর্ণাঙ্গ উৎসব
ভাতা, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সিংড়া উপজেলা শাখা। রোববার উপজেলা
চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,
অধ্যক্ষ মুনছুর রহমান, অধ্যক্ষ আব্দুল আওয়াল, অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন
টিপু, অধ্যক্ষ শফিকুল কবির, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যাপক
আখতারুজ্জামান প্রমূখ।