শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বিরামপুর কলেজে এমপি শিবলী সাদিকের সংবর্ধনা ও নবীন বরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের অন্যতম মাল্টিমিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর কলেজেকে
মাননীয় প্রধান মন্ত্রীর সদয় সম্মতিক্রমে সরকারীকরণ প্রক্রিয়ায় সক্রিয়
অবদানের স্বীকৃতি স্বরূপ বিরামপুর কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দের
আয়োজনে দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী
সাদিককে উষ্ণ সংবর্ধনা প্রদান ও একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত
হয়েছে।
২৩ জুলাই, রবিবার সকাল ১০ টার সময় শহরের ঢাকা মোড় চত্ত্বর হতে একটি
বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্ত্বরে এসে
শেষ হয়। এরপর একে একে আলোচনা সভা, সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের
বরণ অনুষ্ঠিত হয়।
বিরামপুর কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ অদৈত্য
কুমারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের
গভর্নিং বডির সভাপতি মোঃ শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ
মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব মোঃ হুমায়ন কবীর,
বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল ও উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু। আরো উপস্থিত ছিলেন, জেলা ন্যাপ-এর
ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার, বিরামপুর থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির
কুমার প্রমূখ।
বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451