শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়ীয়ায় বিদ্যালয় ভবনের ভিম ধসে জীবন বাঁচলো ২৫ শিক্ষার্থীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ফুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৩শ ১৪ জন। একমাত্র
বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে ১৯৯৩ সালে। এরই মধ্যে বিদ্যালয় ভবনের
অনেক স্থানে ফাঁটল দেখা দিয়েছে। চুঁইয়ে ভিতরে পড়ে পানি। খসে পড়ছে
পলেস্তরা। ভবনের ভিমেও দেখা দিয়েছে ফাঁটল। জরাজীর্ণ ভবনে ক্লাস
পরিচালনা ঝুঁকিপূর্ণ। ভবনটির দুরাবস্থার কথা লিখিত ভাবে জানানোর পরও
কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বুধবার বিদ্যালয় ছুটির ১০ মিনিটের
মাথায় ধসে পড়েছে ভবনের ভিম। অল্পের জন্য রক্ষা পেয়েছে ২৫ শিশু শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর পশ্চিম
পাড়া ফুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার প্রতিদিনের মতো শিশু
শ্রেণির ক্লাশ শেষে ১১টা ১৫ মিনিটে ছুটি দেয় শিক্ষক। ক্লাশে উপস্থিত
ছিল ২৫ জনের মত শিশু শিক্ষার্থী। বিদ্যালয় ছুটি দেয়ার ১০ মিনিট পরেই
শিক্ষার্থীদের কক্ষের ভিম ধসে পড়ে বিকট শব্দ হয়। শিক্ষক শিক্ষার্থী বিকট
শব্দে বিদ্যালয় ভবন ছেড়ে মাঠে আশ্রয় নেয়। অল্পের জন্য বেঁচে যাওয়া শিশু
শিক্ষার্থীদের অভিভাবকদের তোপের মুখে পড়ে শিক্ষকরা। তোপের মুখে বিদ্যালয়
ছুটি দিতে বাধ্য হন প্রধান শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল
ইসলাম জানান, জরাজীর্ণ ভবনের কথা লিখিত ভাবে জাননোর পরও আজ
পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অল্পের জন্য ২৫ শিক্ষার্থী বেঁচে
যাওয়ায় অভিভাবকরা আমাদের উপর ক্ষিপ্ত হলে বিদ্যালয় ছুটি দিতে বাধ্য
হয়েছি। উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা প্রশিক্ষণের জন্য দেশের বাইরে
থাকায় তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। উপজেলা
নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিমে
ধসের খবর তিনি পেয়েছেন। খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451