বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রামপুরায় নিজ বাসার সামনে যুবলীগ ‘নেতা’ গুলিবিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

রাজধানীর রামপুরায় নিজ বাসার সামনে কাজী মাসুদ পারভেজ (৩৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ওয়ার্ড যুবলীগের নেতা বলে জানা গেছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মাসুদের বাবা কাজী নুরুল হক জানান, তাঁরা রামপুরা মহানগর প্রকল্প এলাকায় থাকেন। বাসার সামনে দুর্বৃত্তরা পায়ে হেঁটে এসে মাসুদকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

কাজী নুরুল জানান, মাসুদ পেশায় ঠিকাদার ও স্থানীয় যুবলীগ নেতা। কারা কেন মাসুদকে গুলি করেছে তা জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, খবর পেয়ে তিনি নিজেই ঢাকা মেডিকেল এসেছেন। মাসুদের দুই পায়ে গুলি লেগেছে। তিনি সুস্থ হলে কারা তাঁকে গুলি করেছে তা জানা যাবে।

ওসি জানান, মাসুদ ওয়ার্ড যুবলীগ নেতা বলে পুলিশ জানতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451