পারভেজ,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়া উপজেলা পরিষদের উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, সুতা ও বেত বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষেএসব বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, উপজলা প্রকৌশলী আব্দুল মান্নান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু ও আপন নিউজের এস এম আলমগীর হোসেন প্রমুখ।১৪ জনের মধ্যে সেলাই মেশিন সুতা ও বেত বিতরণ করা হয়।বক্তব্যকাল উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান, সীমিত বাজেটের মধ্যে দুস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।তিনি আরও বলেন, আপনারা এসব সামগ্রীর যথাযথ ব্যবহার করে নিজেদের দারিদ্র দূরীকরণে প্রচেষ্টা চালাবেন।