বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে আমানতুল্লাহ ইসলামি একাডেমী স্কুলে চলছে প্রশংসাপত্র বাণিজ্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আব্দুল আউয়াল  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আমানতুল্লাহ ইসলামি একাডেমী স্কুল এন্ড কলেজে লোকচক্ষুর আড়ালে নির্বিঘ্নে চলছে প্রশংসাপত্র বাণিজ্য। এস,এস,‌সি প্রশংসাপত্র দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে শত শত টাকা।

আমানতুল্লাহ ইসলামি স্কুল এন্ড কলেজে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

নাম প্রকাশ না করা ক‌য়েক ছাত্র বলে, কলেজে ভর্তির জন্য স্কুলে প্রশংসা নিতে আসলে স্কুলের শিক্ষক ও হিসেব রক্ষক আমার সহপাঠীদের কারো কারো কাছে ১০০, ১৫০, ২০০ টাকা করে নিয়েছে। আমার কাছে স্কুলের শিক্ষক ও হিসেব রক্ষক মোঃ আসির উদ্দিন স্যার মোঃ রা‌কিব আল রিয়াদের কা‌ছে ৩০০ টাকা নিয়েছে। এ বিষয়ে আমি মোঃরা‌কিব আল রিয়াদ  মোঃ আসির উদ্দিন স্যারের (শিক্ষক ও হিসেব রক্ষক)  সাথে কথা বলতে গেলে তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, এ বিষয়ে তুমি বেশি বক বক করিওনা, না হলে তোমার প্রশংসাপত্রে লাল কালি বসিয়ে দিব।

এ বিষয়ে আমানতুল্লাহ ইসলামি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি স্কুলে নেই। এই কথাটি বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এই বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451