গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় মোফাজ্জল হোসেন ওরফে টিপু (৪২)
নামে এক ভূমি সহকারি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহষ্পতিবার
দুপুরে বনপাড়া-হাটিকুম রুল মহাসড়কের উপজেলার কাছিকাটা টোলপ্লাজায়
ওই দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু পাশের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন ভুমি
সহকারি কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।
গুরুদাসপুর থানা সুত্রে জানাগেছে, ওই ভুমি সহকারি বনপাড়া থেকে
মহাসড়ক ধরে সিরাজগঞ্জের হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত
দিক থেকে আসা ইট বোঝাই একটি বেপরোয়া ট্রলি তাকে চাপাদেয়।
মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান ওই ভুমি কর্মকর্তা।
ইট বোঝাই ট্রলিটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু
হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই ট্রলিটি পালিয়ে যায়। নিহত মোফাজ্জল
নাটোর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ
সিরাজুল ইসলামের ছেলে। ওই ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে বনপাড়া
হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গুরুদাসপুর থানার ওসি দিলীপ
কুমার দাস বলেন বেলা ২টার দিকে লাশটি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী
কর্মকতার কাছে হস্তান্তর করা হয়। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত
ছিলেন।
ওসি আরো জানান, ভুমি কর্মকর্তাকে চাপা দেওয়া ট্রলি চালককে চিহ্নিত
করতে টেপ্লাজার সিসি ক্যামেরার সহায়তা নেওয়া হচ্ছে। দ্রুত সময়ে ওই
ট্রলি চালককে গ্রেপ্তারসহ ট্রলিটি আটক করা হবে।