বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুনারুঘাটে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, ওয়াইফাই কানেকশন ও ডিজিটাল শ্রেণি কার্যক্রমের শুভ উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৯৩ বার পড়া হয়েছে

 

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের

কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি অত্যাধুনিক

মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, ওয়াইফাই কানেকশন ও ডিজিটাল

শ্রেণিকার্য মনিটরিং (অনলাইন/অফলাইন) কার্যক্রমের শুভ উদ্বোধন

করেন উপজেলা চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার অসিম কুমার

সেন ও সুরাইয়া পারভীন এর যৌথ পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান

শিক্ষক জালাল উদ্দিন এর প্রচেষ্ঠায় এবং এস এম সি সভাপতি মো:

রমজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান

অতিথি হিসেবে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, ওয়াইফাই কানেকশন

ও ডিজিটাল মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধনী শেষে মঞ্চে বক্তব্য

রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামীলীগের সাধারন

সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু তাহের। বিশেষ

অতিথির বক্তব্য রাখেন দেওরগাছ ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব

শামছুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ

জোনায়েদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু

সজল দাশ, ইউ আর সি ইনস্টাক্টর আব্দুস সামাদ, সহকারী শিক্ষা

অফিসার কুশল আহমেদ রণি, আ: রউফ মিয়া ও রফিকুল ইসলাম,

এডভোকেট মোস্তাক আহমেদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের

প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, প্রাক্তন মেম্বার আলহাজ্ব আ:

জাহির, কৃষকলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমানসহ

অভিভাবকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ,

বিশিষ্ট রাজনীতিবিদ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো: আবু

তাহের বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে

উদ্যোগ গ্রহণ করছে, তা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

সরকারের অঙ্গীকার রূপকল্প-২০২১ ‘ডিজিটাল বাংলাদেশ’

বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব

সাফল্যের সঙ্গে সহযোগী হয়ে কাজ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ

দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ওয়াইফাই ও ইন্টারনেট

সংযোগ স্থাপন ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-প্রত্যাশা। এ

আনন্দ থেকে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায়ও উৎসাহ-উদ্ধিপনা বৃদ্ধি

পাবে। এছাড়াও এ সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে

আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451