রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নীলফামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০১৭
  • ২০২ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি:  ইটবোঝাই

ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন মিশন

মিয়া (৩৩) নামের এক পুলিশ সদস্য (কঃবঃ ৭১৭০)। এ ঘটনা গুরুত্বর আহত

হয়েছে নিহত মিশনের স্ত্রী রানী বেগম(২৫)। তাকে রংপুর মেডিকেল

কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে এই

মর্মান্তিক ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার

গাড়াগ্রাম ইউনিয়নের পুষনা বাবুর বাজার নামক স্থানে। নিহত পুলিশ

কনস্টেবল মিশন মিয়া পার্শ্ববর্তী রংপুর জেলার আলমবিদির ইউনিয়নের

কিছুমত গনেশ গ্রামের মৃত. জয়নাল আবেদীনের পুত্র।

পুলিশ এলাকাবাসী সুত্র মতে ঘটনার সময় মিশন মিয়া তার গ্রামের

বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্ত্রী রানী বেগম সহ নীলফামারীর

কিশোরীগঞ্জ উপজেলার শহরের এক আত্বীয়ের বাড়িতে আসছিল। পথে উক্ত

স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের

সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

মাহিন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে।

নিহত পুলিশ সদস্য মিশন মিয়া ঢাকায় কর্মরত। সে ছুটিতে

নিজবাড়িতে এসেছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451