রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাভাবিক জীবনে ফিরতে ফুলবাড়ীতে মাদক সম্রাজ্ঞী হাফিজা’র আত্মসর্মপণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০১৭
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীর মাদক স¤্রাজ্ঞী মোছা. হাফিজা বেগম গ্রামবাসীর

উপস্থিতিতে মাদক বেচাকেনা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার

করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

হাফিজা বেগম নিজ ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বেলা দুইটায় পৌর এলাকার

কাঁটাবাড়ি নয়াপাড়াস্থ তার নিজ বাড়ির সামনে আত্মসমর্পণের আয়োজন

করেন।

স্থানীয় বাসিন্দা প্রভাষক খুরশিদ আলম নাদিমের সভাপতিত্বে আয়োজিত

মাদক স¤্রাজ্ঞীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ

(ওসি) শেখ নাসিম হাবিব, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, প্যানেল মেয়র

মামুনুর রশিদ চৌধুরী, কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মহিলা কাউন্সিলর

মোছা. ছানোয়ার বেগম, উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ

সম্পাদক এম.এ কাইয়ুম ও আত্মসমর্পণকারি হাফিজা বেগম।

এ সময় মাদক স¤্রাজ্ঞী হাফিজা বেগম মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে

ফিরে আসাসহ ভবিষ্যতে মাদক বেচাকেনা না করার অঙ্গীকার করে ওসি’র কাছে

আত্মসমর্পণ করেন।

হাফিজা বেগম বলেন, তার দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ তার স্বামী তাকে

ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় সংসারের অভাব অনটনের কারণে ২০০৯ সাল থেকে মাদক

বেচাকেনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। একাধিকবার তাকে

জেলহাজতে যেতে হয়েছেন। লাঞ্ছিত হতে হয়েছে গ্রামবাসীর হাতে। এতে তার

পাশাপাশি তার সন্তানদেরকেও সকলের কাছে ছোট হতে হচ্ছে। সন্তানদের ভবিষ্যতের

কথা চিন্তা করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েই প্রশাসনের কাছে

আত্মসমর্পণ করছেন। এখন থেকে অন্য দশজনের মতোই স্বাভাবিকভাবে জীবন

যাপন করতে চান। এ ব্যাপারে গ্রামবাসীসহ সকলের সহযোগিতা প্রার্থনা

করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, একজন চিহ্নিত

মাদক ব্যবসায়ী যখন মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তখন বিষয়টি

সকলের জন্য শুভবার্তা বয়ে আনে। পুলিশের পক্ষ থেকে তাকে পুনর্বাসনের জন্য

প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেষে আত্মসমর্পণকারি মাদক স¤্রাজ্ঞী হাফিজা বেগমের ব্যবস্থাপনায় তার

বাড়িতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব, প্যানেল মেয়র

মামুনুর রশিদ চৌধুরী, কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মহিলা কাউন্সিলর

মোছা. ছানোয়ার বেগম, উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ

সম্পাদক এম.এ কাইয়ুম, প্রভাষক খুরশিদ আলম নাদিমসহ স্থানীয়রা ভুড়িভোজে

অংশ নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451