মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও পৌরসভার কর্মচা‌রি কর্ম‌বির‌তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ২০৯ বার পড়া হয়েছে

 

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধিঃ আজ বুধবার ঘন্টাব্যাপি

ঠাকুরগাঁও পৌরসভার সকল কর্মচা‌রি-কর্ম‌বির‌তি পালন করে। কর্মসূচীতে

পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে

দিতে হবে এবং এক দেশে দুই নীতি মানিনা, মানব না। এ শ্লোগানকে সামনে

রেখে ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কর্তৃক

আয়োজিত ঠাকুরগাঁও পৌর সভা চত্বরে কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচী

চলাকালে পৌরসভার সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়।

এ কর্মসূচি ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর কর্মচারি

পরিষদের সভাপতি জাহিদ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর

সম্পাদক বেলাল হোসেন, বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও নির্বাহী

প্রকৌশলী বেলাল হোসেন, লিয়াকত আলী, ঠাকুরগাঁও জেলা পৌর কর্মকর্তা

কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রাশেদুল আলম, সাধারণ সম্পাদক হামিদুর

রহমান ছাড়া আ‌রো অ‌নে‌কে।

বক্তারা বলেন, বেতনভাতা, পেনশন কোষাগার থেকে প্রদানের দাবীতে আজকের এই

পৌর কর্মচারীর কর্মবিরতি। আমাদের মধ্যে অনেক কর্মকর্তা কর্মচারী পেনশনে

গেছেন কিন্তু তারা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। দুঃখের বিষয় একজন মানুষ ভাল

পদে কর্মরত থাকার পরে পেনশন শেষে সারাজীবনের অর্থ পাওয়ার আশায় বসে থাকে।

এই টাকা দিয়ে তার সংসারের বাকী জীবনটা সুখ সাচ্ছন্দে থাকার কথা, কিন্তু

সে তার প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার কারনে দুশ্চিন্তায় তার শেষ সময় জীবনের আয়ু

কমে যায়। এছাড়াও বক্তারা তাদের অনেক কষ্টের কথা তুলে ধরেন এবং পরিশেষে

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয় এবং ন্যায্য অধিকার আদায় না হওয়া

পর্যন্ত আমাদের এই কর্মসূচী চলবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451