বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

যে খাবার গুলো ছেলেদের স্বাস্থ্যের জন্য উপকারী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৩৮৬ বার পড়া হয়েছে

যে খাবার গুলো ছেলেদের স্বাস্থ্যের জন্য উপকারী

খাবার শরীরে শক্তি যোগায়। তবে সব খাবার না। কিছু খাবার আছে যেগুলো শরীরের জন্য উপকারী নয়। আবার কিছু খাবার আছে যেগুলো পুরুষের শরীরের জন্য বেশ উপকারী।

 

পুষ্টিকর খাবার

মার্কিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি এক গবেষণা রিপোর্টে পুরুষের প্রয়োজনীয় বেশ কয়েকটি খাবারের কথা উল্লেখ করা হয়েছে। অনেক পুরুষই বেশির ভাগ সময় খাবারের বিষয়ে উদাসীন থাকেন। কী খাচ্ছেন তা নিয়ে তারা একদম ভাবেন না। কিন্তু কিছু খাবার আছে যা সবার জন্য উপকারী। মার্কিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় পুরুষদের জন্য সর্বোচ্চ উপকারী খাবারের কথা জানানো হয়েছে। চলুন, তাহলে আমরা জেনে নেই এ খাবারগুলোর নাম-

১. টমেটোতে আছে গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান লাইসোপিন। এটা কোলেস্টরেল ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, হৃদরোগ এবং নিম্ন-কোলেস্টরেলের বিষয়ে বিশেষভাবে উপকারী।

২. স্যামন এবং এ-জাতীয় মাছ কেবল প্রোটিনের ভালো উত্সই নয়, এতে আছে ‘ওমেগা-৩’ নামের ফ্যাটি অ্যাসিড যা বাজে ধরনের কম মাত্রার কোলেস্টরলের সঙ্গে সম্পর্কিত। এটা হৃদরোগ, কোলেস্টরেল ক্যানসার, প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি ও বিষন্নতা কমাতে সাহায্য করে।

৩. ডিম খুব সাধারণ খাবার। তবে আপনি জানেন কি? ডিমের কুসুম লৌহের খুবই ভালো উৎস। এছাড়া, চুলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন আছে ডিমে। সেজন্য আপনার খাদ্যতালিকায় ডিম আছে কি না, সেটা নিশ্চিত হন।

৪. দানাদার শস্যে উচ্চমাত্রার ভিটামিন, খনিজ উপাদান এবং আঁশ আছে। ওট বা জইয়ের দানা এবং বাদামি চালে প্রচুর পরিমাণে ভিটামিন-বি আছে। শরীরের জন্য প্রয়োজনীয় এই ভিটামিন-বি বিষন্নতা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এ ধরনের শস্যে প্রাপ্ত ‘বায়োটিন’ চুল পড়া রোধে ভূমিকা রাখে।

৫. হৃপিণ্ডের সুরক্ষায় এবং হৃদরোগ প্রতিরোধে রসুনের উপকারের কথা সবাই জানেন। শুধু তা-ই নয়, কোলেস্টরেলের মাত্রা কমিয়ে রাখতেও সাহায্য করে রসুন। গবেষকেরা বলছেন, যে পুরুষেরা নিয়মিত রসুন খান তাঁদের শরীরে কোলেস্টরলের মাত্রা কম থাকে।

৬. ব্লুবেরিতে উচ্চমাত্রার ‘প্রো-অ্যানথোসাইনিডিন’ আছে, যা প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বয়সজনিত স্মৃতিভ্রষ্টতা, টাইপ-টু ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে এই ফল।

৭. বাঁধাকপি ও ফুলকপিতে ক্যানসার প্রতিরোধী রাসায়নিক ‘সালফোরাফেন’ আছে। বলা হয়ে থাকে, এটি পুরুষের মূত্রাশয়ের ক্যানসার, প্রোস্টেট ক্যানসার ও কোলেস্টরেল ক্যানসার হওয়া রোধ করতে সহায়তা করে থাকে।

 

     কৃতজ্ঞ /aponardoctor

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451