বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

মুখের দুর্গন্ধ দূর করা উপায় জেনে নিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৩১৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন, অনলাইন ডেস্কঃ  আমাদের অনেকেরই মুখে খাওয়ার পর কিংবা অনেকক্ষণ কোন কিছু না খাওয়ার কারণে কিছুটা দুর্গন্ধের দেখা দেয়, যা কিনা খুব অসহ্যকর।

তাছাড়া অনেকেরই ধূমপানের ফলে, মাড়ি কিংবা দাঁতের সমস্যা থাকলে, শুষ্ক মুখ ইত্যাদি কারণে দুর্গন্ধের দেখা দেয়। বিশেষ করে খাওয়ার প্রায় ঘণ্টা খানেক পরই মুখে গন্ধ লাগে কারণ খাবারের কণাগুলো আমাদের দাঁত ও মাড়ির মধ্যে থেকে যায় ও ব্যাকটেরিয়া তৈরি হয়। আর তখন মুখ দুর্গন্ধে আক্রান্ত হয়। তাই এই সমস্যার সমাধান এর জন্য দেওয়া হল কিছু উপকারি টিপস।

বেকিং সোডা: মুখের বাজে গন্ধ দূর করতে বেকিং সোডা খুব কার্যকর।

১. বেকিং সোডা দিয়ে ব্রাশ করুন, কারণ বেকিং সোডা আমাদের মুখের ভেতরের এসিডিটি সমস্যা দূর করে ও ব্যাকটেরিয়া ধ্বংস করে।

২. কুসুম গরম পানির সাথে বেকিং সোডা মিশিয়ে সেই পানি দিয়ে কুলি করুন। এই উপায়েও মুখের গন্ধ দূর হয়।

দারুচিনি: দারুচিনিতে আছে, একটি বিশেষ তেল যার নাম সিনামিক এলডেহাইড যা মুখের দুর্গন্ধ রোধ করতে সাহায্য করে পাশাপাশি মুখের ভেতরের ব্যাকটেরিয়াও রোধ করে।

১. একগ্লাস কুসুম গরম পানিতে দারুচিনি গুঁড়ো মিশিয়ে তা ফুটিয়ে নিন। তারপর হালকা ঠাণ্ডা করে সেই পানি দিয়ে কুলি করুন। প্রতিদিনের ব্যবহারে মুখের দুর্গন্ধ সমস্যা রোধ হবে।

লেবু: মুখের দুর্গন্ধ রোধ করার জন্য লেবু এর ব্যবহার যুগ যুগ ধরেই করা হচ্ছে। লেবুর কার্যকরী ভিটামিন উপদান মুখের মাড়ি, দাঁত ও জিভের ব্যাকটেরিয়া ধ্বংস করে। একগ্লাস কুসুম গরম পানির সাথে পুরো একটি লেবুর রস মিশিয়ে নিন। তারপর এই লেবুপানি দিয়ে কুলি করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও লেবুপানির সাথে সামান্য এক চিমটি লবণ মিশিয়ে কুলি করে নিন। এই নিয়মটি মুখের দুর্গন্ধ তো রোধ করবেই এবং দুর্গন্ধ হওয়ার একমাত্র কারণ মুখের ভিতরে শুষ্ক হয়ে থাকার সমস্যাও রোধ করবে। ইন্টারনেট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451