সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে চড়ক পূজা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ২১২ বার পড়া হয়েছে

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আজ শনিবার বিকেল ৫:৩৪ মিনিটে ঠাকুরগাঁও সদর পৌরসভাধীন চিতাখোলা, হঠাৎপাড়া, টাঙ্গন ব্রীজের দক্ষিণ পার্শ্বে শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা ও চড়ক মেলা দেবালয়ে  অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা ও চড়ক মেলা দেবালয়ে চড়ক পূজা উৎসব কমিটির সভাপতি অশোক কুমার দাস, সাধারণ সম্পাদক সুকুমার দাস জানান, প্রত্যেকবারেই আমি নিজে ও অন্যজনকে সাথে নিয়ে এই পূজাকে পরিচালনার জন্য সবসময়ই পরিশ্রম করে আসছি। সকল সদস্য বৃন্দের সহযোগীতায় এ চড়ক পূজা প্রতি বাংলা সনের বৈশাখ মাসে পহেলা বৈশাখের মেলার আয়োজন করে থাকেন।

ভূমি থেকে ২০/২৪ ফুট উচ্চতায় পিঠে বড়শি গেথে শূন্যে ঘুরার দৃশ্য যে কেহ দেখলে অবাক হবেন। আর ভাববেন এটা কিভাবে সম্ভব, কিন্তু এবার ঠাকুরগাঁওয়ে সর্বপ্রথম চড়কে ঘুরেছেন রিতা রাণী নামের এক নারী। অবিশ্বাস্য এ বিষযটির নাম চড়ক পূজা। ৩৫ বছর ধরে এ পূজা উদযাপন হয়ে আসছে। এটা স্থানীয় ভাবে চড়ক পূজা নামেই পরিচিত। তবে অনেক স্থানে চড়ক মেলা বা চড়ক উৎসব নামেও এর পরিচিতি রয়েছে। কেননা চড়ককে কেন্দ্র করে এ সময় ঐ এলাকায় বিশাল মেলা বসে। পূজারীবৃন্দ ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার থেকে লাখো মানুষেরও ঢল নামে অনুষ্টান স্থলে। গা শিউরে ওঠা এই দৃশ্য দেখার জন্য আবাল-বৃদ্ধ-বণিতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্টান স্থল।

এদিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451