বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গোপালগঞ্জের খালিয়া গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সদর উপজেলার

জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে

একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো

দশজন। শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা

যায়। নিহত তৌহিদ মোল্লা (৪০) ওই গ্রামের হাসেম

মোল্লার ছেলে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে

ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম রেজা

ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ

মোতায়েন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খালিয়া গ্রামে

ঠান্ডা মোল্লার ও জালালাবাদ ইউনিয়নের বর্তমান

চেয়ারম্যান সুপারুল ইসলাম মুন্সির লোকজনের মধ্যে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে তৌহিদ

মোল্লা গুরুতর আহত হন। গুরুতর আহত তৌহিদ মোল্লাকে

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত

চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংঘর্ষের ঘটনায় বর্তমানে এলাকায় চরম উত্তেজনা

বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451