বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবজাতক দেখতে গেলে বা কোলে নিতে ৭টি বিষয় মেনে চলা উচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৩০৭ বার পড়া হয়েছে

নতুন শিশু পরিবারে এলে তাকে নিয়ে আনন্দের সীমা থাকে না। বন্ধু, আত্মীয়-পরিজন সবাই নতুন শিশুটিকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। ছোট্ট হাত, ছোট্ট পা, ছোট্ট শরীরের মানুষটিকে কোলে নেওয়ার জন্য সবারই আগ্রহ কাজ করে। তবে নবজাতককে দেখতে যাওয়ার সময় বা কোলে নিতে কিছু জিনিস মেনে চলা উচিত। এই বিষয়ে কিছু পরামর্শ জেনে নিন।

ধূমপান নয়

সিগারেটের ধোঁয়া শিশুর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে অ্যালার্জি হতে পারে। তাই নবজাতককে দেখতে গেলে বা যাওয়ার আগে অবশ্যই ধূমপান এড়িয়ে যাবেন।

কোলে নেবেন না

খুব ঘনিষ্ঠ আত্মীয় না হলে নবজাতকে কোলে না নেওয়াই ঠিক হবে। কারণ সব বাবা-মা শিশুকে কোলে নেওয়া পছন্দ নাও করতে পারেন। আর কখনো শিশুকে চুমু দেবেন না। এ থেকে জীবাণু ছড়াতে পারে।

 

হাত ধুয়ে নিন  

যদি নবজাতককে কোলে নিতেই হয় তবে অবশ্যই হাত ধুয়ে কোলে নেবেন। কারণ শিশুরা অনেক দ্রুত জীবাণুতে আক্রান্ত হয়ে যায়। এ ছাড়া হাত পরিষ্কারের জন্য বাজারে অনেক ধরনের জীবাণুরোধী লিকুইড ওষুধ পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

বেশি পারফিউম নয়

বেশি মাত্রায় পারফিউমের ব্যবহার করে নবজাতককে দেখতে যাবেন না। এটি শিশুর অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণ হতে পারে। সবচেয়ে ভালো হয় পারফিউম না ব্যবহার করতে পারলে।

লোমযুক্ত খেলনা দেবেন না

শিশুকে উপহার হিসেবে লোমযুক্ত খেলনা দেবেন না। এতে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। নবজাতকের ক্ষেত্রে খেলনার চেয়ে পোশাককেই আদর্শ উপহার হিসেবে বিবেচনা করা হয়।

অসুস্থ হলে যাবেন না

যদি আপনি অসুস্থ থাকেন তবে অবশ্যই নবজাতককে দেখতে যাবেন না। কারণ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা একটু কম থাকে। তাই ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তাই সুস্থ হওয়ার পর নবজাতকে দেখতে যান।

 

 

 

সূত্র,HealthBarta


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451