বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় পিকআপের চাপায় ভিপি রাশেদ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

 

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার

চৌমাথা মোড়ের মহিলা মাদ্রাসার সামনে মঙ্গলবার রাতে পিকআপ চাপা

দিলে ঘটনাস্থলে মোর্শেদ বিলাহ রাশেদ ওরফে ভিপি রাশেদ (৪০) নামে এক

প্রজন্মলীগ নেতা নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা লিটন মিয়া (৩২)

নামে অপর একজন গুরুতর আহত হয়। আহত লিটন মিয়াকে পলাশবাড়ী উপজেলা

স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

মোর্শেদ বিলাহ রাশেদ জেলা প্রজন্মলীগের সাধারণ স¤পাদক, জেলা

ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। এছাড়া সে গাইবান্ধা

সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং শহরের প্রফেসর কলোনী

এলাকার জসিদুল হক মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টায় রাশেদ ও লিটন মটরসাইকেলে করে পলাশবাড়ী

থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে

গাড়ি থেকে দু’জন রাস্তায় পড়ে যায়। এসময় একটি পিকআপ তাদের

চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার

পর কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সহায়তায়

ট্রাক ও চালককে আটক করা হয়। এ ঘটনায় পিকআপ চালকের বিরুদ্ধে

পলাশবাড়ি থানায় মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451