বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক গাইবান্ধায় জনঅবহিতকরণ সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক

এক জনঅবহিতকরণ সভা সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত

হয়। তথ্য কমিশন ও গাইবান্ধা সদর উপজেলা যৌথভাবে এই জনঅবহিতকরণ

সভার আয়োজন করে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে

এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং বিশেষ

অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, উপজেলা পরিষদের

ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, তথ্য কমিশনের সহকারি পরিচালক মো.

সালাহ উদ্দিন সরকার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন গাইবান্ধা সদরের সহকারি

কমিশনার (ভূমি) রওনক জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

আবু জাফর সাবু, ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান টুলু, চেয়ারম্যান

আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই জনঅবহিতকরণ সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,

সচিব, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তথ্য অধিকার

আইন ২০০৯ এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা

বলেন, দেশকে দুর্নীতি মুক্ত করে উন্নয়ন তরান্বিত করতে প্রতিটি ক্ষেত্রে

অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451