মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৈশাখের আগেই চাই ত্বকের যত্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৩৮৮ বার পড়া হয়েছে

দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এ দিন নিজেকে  সবচেয়ে আকর্ষণীয় দেখাতে চাই ত্বকের কিছু বাড়তি যত্ন। আর তাই ত্বকের যত্নে আগে থেকেই কিছুটা প্রস্তুতি নিতে হবে। এ সময়টা সবার জন্যই একটু অস্বস্তিকর। একে অসহনীয় গরম তার উপরে আবার ত্বকে দেখা দেয় নানা সমস্যা। তবে কিছু সহজ সমাধান ব্যবহার করেই এ অসহ্য গরমে সতেজ রাখতে পারেন আপনার ত্বক। তাহলে জেনে নিন পহেলা বৈশাখের আগে কীভাবে নেবেন ত্বকের যত্ন। • গরমের সময় ত্বকের মরা কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি। আর তাই ত্বক পরিচ্ছন্ন রাখতে ৪-৫ চামচ বেসনের সঙ্গে ১ চামচ হলুদ, ৫-৬ ফোটা গোলাপজল ও দুধ মিশিয়ে পেস্টে তৈরি করে ত্বকে লাগাতে পারেন। আধঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে আরো উজ্জ্বল। এছাড়া পেঁপে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ভালো কাজ করে। তাই ত্বক পরিষ্কার করতে ২ টেবিল চামচ ব্লেন্ড করা পেঁপের সঙ্গে ১ চা চামচ মধু ও ১টি ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে বেসন বেশ কার্যকরী। বেসনের সঙ্গে টক দই ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। রোদে পোড়া দাগ দূর করতে লেবুর রসও ভালো কাজ করে। • গরমে ত্বক স্বাভাবিক রাখতে ১ টেবিল চামচ কোরানো শসার সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এ প্যাকটি ব্যবহারে ত্বক হয়ে উঠবে আরো সতেজ। এছাড়া ত্বক ভালো রাখতে পুষ্টিকর খাবার, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম খুবই জরুরি।• বাতাসে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকেও এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। সূর্যের তাপ এবং অতিরিক্ত ধুলোবালির কারণে এ সময় ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন। আর তাই গরমের সময়ও ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করা উচিত না। কারণ ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বককে নরম রাখে। তবে গরমের সময় ত্বকের যত্নে ওয়াটার বেজ ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451