বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

মোরেলগঞ্জে বিএনপি নেতার বেধড়ক মারপিটে স্কুল শিক্ষক আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :      বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০০নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনুর মারপিটে গ্ররুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ঘটনার দিন অত্র বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম বাদশার অনুপস্থিতিতে তার সম্পর্কিত শ্যালক বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনু সভাপতির দায়িত্ব পালন করছিল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দীন সঞ্চালনের দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি অনুষ্ঠানের বিষয়ে উপস্থিত দর্শকদের মতামত নিচ্ছিলেন।

আর এ নিয়ে তার সাথে রুনরু সামান্য বচসা হয়। এতে জাহাঙ্গীর হোসেন রুনু ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। উপস্থিত দর্শক  আহত শিক্ষককে তার কবল থেকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিক্ষক জসিম উদ্দীন বাদি হয়ে  মোরেলগঞ্জ থানা ও  উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451