বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটের আক্কেলপুরে ভুয়া এসআই আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

আল মামুন ,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়াল গাড়ী এলাকা থেকে হারুন অর রশিদ সাগর (২৫) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা। তিনি বেশ কিছুদিন ধরে নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১২টায় র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের কুমারপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে।

র‌্যাব জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আওয়াল গাড়ী এলাকায় নিজেকে এসআই হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন সাগর। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাগরকে আটক করে। এ সময় সাগরের কাছে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি জাল পরিচয়পত্র ও পুলিশ লেখা ছবি পাওয়া যায়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451