সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ৫বছরের এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ
উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা
দেওয়া হচ্ছে। শিশুটি কতুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম
শ্রেনী ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সিংড়া উপজেলার চরপাটকোল
গ্রামের আব্দুল মালেক এর মেয়ে মালিয়া খাতুন মৌ মঙ্গলবার দুপুরে বাড়ির
পার্শ্বে খেলাধুলা করছিল। এসময় প্রতিবেশী সাইদুল ইসলামের বখাটে ছেলে
সাব্বির হোসেন (১৪) প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্বের একটি পুকুর
পারে নিয়ে যায়। এসময় শিশুটিকে শারীরিক নির্যাতনের সময় শিশুটির
চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় বখাটে সাব্বির।
পরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে বুধবার নাটোর সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ধসঢ়;ওসি) আল মামুন ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় সিংড়া
থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।