বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলিতে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৪১৭ বার পড়া হয়েছে

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান

কর্তৃক বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বুধবার

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে হিলি স্থলবন্দরের চারমাথায় ঘন্টাব্যাপী

মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলীকে লাঞ্ছনাকারি

ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমানের বিচার দাবি করে বক্তব্য রাখেন উপজেলা

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল,

অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক

উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক

সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি

আমিরুল ইসলাম লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক

জাহিদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে চেয়ারম্যান মোকলেছার

রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে এরপর বৃহত্তর কর্মসূচির

মাধ্যমে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

উল্লেখ্য, মাধবপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী একই গ্রামের

সেকেন্দার আলীর কাছ থেকে গত বছর বায়নামুলে ৫ শতাংশ জমি ১লাখ ৪০হাজার

টাকায় দামদর ঠিক করেন। সে মোতাবেক নওশাদ আলী জমির মালিককে ১লাখ

২৫হাজার টাকা দেন। অবশিষ্ট টাকা রেজিষ্ট্রি করার সময় পরিশোধ করা হবে বলে

জানান। কিন্তু পরবর্তীতে জমির মালিক রেজিষ্ট্রি দিতে তালবাহনা করেন।

এব্যাপারে নওশাদ আলী সম্প্রতি চেয়ারম্যান মোকলেছার রহমানের কাছে অভিযোগ

করেন। অভিযোগটি আমলে না নিয়ে চেয়ারম্যান উপরোন্ত জমির মালিককে অন্যত্র

জমি বিক্রির ইন্ধন দেন। বিষয়টি জানতে পেরে নওশাদ আলী ও তার বেয়াই গত ৩০

মার্চ সকালে ওই ইউনিয়ন পরিষদে গেলে এসময় চেয়ারম্যান উত্তেজিত হয়ে নওশাদ

আলী ও তার বেয়াইকে অকথ্য ভাষায় গালিগালাজ, মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তি

করে কিল-ঘুষি মেরে তাদের আহত করেন এবং মুজিবকোর্ট ছিঁড়ে ফেলেন বলে

অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451