মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন বছরের বিশেষ রেসিপি “বিফ ইন হয়সিন সস গ্রেভি”

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫১৪ বার পড়া হয়েছে

ঘরে ঘরে আজ উদযাপিত হবে থার্টি ফার্স্ট নাইট, বছরের শেষ রাত। অন্যদিকে আগামীকাল চলবে নতুন বছরকে স্বাগত জানানোর ধুম। বিশেষ খাওয়া তো হবে নিশ্চয়ই, তাই না?  বিশেষ খাওয়া দাওয়ার আয়োজনে তৈরি করে ফেলতে পারেন এই খাবারটি। পোলাও হোক বা ফ্রাইড রাইস, বীফের এই আইটেম মানিয়ে যাবে সবকিছুর সাথেই। চলুন, জেনে নিই সায়মা সুলতানার রেসিপি।

উপকরণ 

-হাড় ছাড়া মাংসের পিস হাফ কেজি
-কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ
-সয়া সস ২ টেবিল চামচ
-হয়সিন সস হাফ কাপ ( সুপার শপে পাওয়া যাবে )
-রশুন মিহি কুচি ৩ টেবিল চামচ
-লাল সবুজ লম্বা করে কাপ্সিকাম কাটা ২ কাপ
-পেঁয়াজ কলি মিহি করে কাটা ৪ টেবল চামচ
-পেঁয়াজ কলি লম্বা করে কাটা হাফ কাপ
-পেঁয়াজ কিউব হাফ কাপ
-তেল/সেসেমি অয়েল ৩ টেবিল চামচ
-লবণ স্বাদমত
-শুকনা মরিচ টালা গুঁড়া হাফ চা চামচ
-গোল মরিচ টালা গুঁড়া হাফ চা চামচ

প্রনালি

  • -একটা বাটিতে হয়সিন সস, সয়া সস, পেঁয়াজ কলি মিহি করে কাটা, শুকনা মরিচ টালা গুঁড়া আর রশুন, কুচি নিয়ে মিক্স করে রাখুন
  • -এবার একটি বাটিতে মাংসের পিসগুলির সাথে কর্ণ ফ্লাওয়ার, গোল মরিচ টালা গুঁড়া , আর অল্প লবণ আর পানি দিয়ে মাখা মাখা করে নিন।
  • -এবার প্যানে তেল দিয়ে তাতে কর্ণ ফ্লাওয়ার মাখানো মাংস দিয়ে হাল্কা বাদামি করে ভেজে নিন।
  • -এখন ওই সস এর মিশ্রনগুলি মাংসতে দিয়ে সাথে লবণ স্বাদমত ( চেখে নিবেন কারন এতে সয়া সস আছে যেটাতে লবণ থাকে ) ,হাফ কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে নিন.রান্না করুন আরো ১০ থেকে ১২ মিনিট।
  • -যখন ঝোলটা কমে আসতে থাকবে এই সময় পেঁয়াজ কিউব , পেঁয়াজ কলি আর কাপ্সিকাপ দিয়ে দিন ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।
  • -নামিয়ে ধোয়া উঠা ভাত কিনবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন বিফ ইন হয়সিন সস গ্রেভি!

 

সূত্র, হেলথ বার্তা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451