বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়ি-আমতলি এলাকায় গত বুধবার (২৯ মার্চ) রাতে

ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ সন্দেহভাজন চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা

পুলিশ।

গ্রেফতাকৃতরা হলেন, হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের ইসাহাক আলীর

ছেলে সাজ্জাদ হোসেন (২৮), নজরুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (২৬), চেংগ্রামের গোলাম

মোস্তফার ছেলে আব্দুর রহমান (২৯) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দৈবনন্দনপুর গ্রামের

আফজাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর বলেন, গত বুধবার (২৯মার্চ) রাত ৮টার

দিকে উপজেলার সাতকুড়ি-আমতলি এলাকায় সন্দেহভাজন কিছু লোক একত্রিত হয়ে ডাকাতির

প্রস্তুতি নিচ্ছে বলে এমন খবরের ভিত্তিতে থানার এসআই রাকিব হোসেনের নেতৃত্বে একদল

পুলিশ ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই

চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা চাইনিজ কুড়াল, রামদা, লোহার রডসহ

ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে এসআই রাকিব হোসেন বাদী হয়ে থানায় ওইজনকে আসামী করে একটি

মামলা রুজু করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আটককৃতদেরকে দিনাজপুর আদালতে

হাজির করা হলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451