মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় চাচার হাতে ভাতিজা খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে আবু বক্কর (৩২) নামের এক কৃষক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে  কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আবু বক্কর মৃত্যুবরন করে। এঘটনায় ঘাতক চাচা আব্দুল জব্বার কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশী নজরদারিতে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে বাড়ির সীমানায় থাকা একটি গাছ কাটাতে গেলে বাধা প্রদান করে তার চাচা আব্দুল জব্বার। এনিয়ে বিতন্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। ক্ষিপ্ত চাচা আব্দুল জব্বারের হামলায় আহত ভাতিজা আবু বক্করকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন বস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার মো. সুমন মিয়া। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ জানান, চাচার হাতে ভাতিজা খুন হওয়ার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451